দৈনিক যানজট

গোপনীয়তা

বাপের রাস্তা · সর্বশেষ বদল: ২১ অক্টোবর ২০২৬

গেমটা খেলতে কোনো নাম, ফোন নম্বর বা অ্যাকাউন্ট লাগে না। কী কী জানা হয় আর কেন, নিচে সোজা ভাষায় লেখা আছে।

যা আপনার ফোনেই থাকে

সেরা স্কোর, গ্রাফিক্সের মান, শেষ ৩০টি খেলার ছোট একটা হিসাব (কত সেকেন্ড, কত ক্ষতি, কীভাবে শেষ হলো), আর আপনি দৈনিক যানজট-এর গ্রাহক হয়েছেন কি না, এসব আপনার ব্রাউজারেই রাখা হয়, কোথাও পাঠানো হয় না। গেমটা নিজের একটা কপিও ফোনে রাখে, যাতে পরের বার তাড়াতাড়ি খোলে আর নেট ছাড়াও চলে। ব্রাউজারের সাইট ডেটা মুছলে এসব মুছে যায়।

Google Analytics

কতজন খেলছেন, কোন ফোনে গেমটা খুলতে কত সময় লাগে, খেলা কীভাবে শেষ হলো, শেয়ার হলো কি না, আর কোথাও কোনো ভুল (error) হলো কি না, এসব জানতে আমরা Google Analytics ব্যবহার করি। এর জন্য Google একটা কুকি রাখে। বিজ্ঞাপনের কোনো সুবিধা চালু নেই। আপনার ব্রাউজারে Do Not Track বা Global Privacy Control চালু থাকলে Analytics একদমই চলে না। আপনার ইমেইল বা নাম কখনো Google-এ যায় না।

দৈনিক যানজট-এর তালিকা

আপনি নিজে ইমেইল দিলে শুধু এটুকু রাখা হয়: ইমেইলটা, কবে দিয়েছেন, আর মেনু থেকে না পত্রিকা থেকে। তালিকাটা Cloudflare-এর সার্ভারে থাকে। কারও কাছে বিক্রি করা বা দেওয়া হয় না, আর এতে শুধু নতুন গেমের খবর পাঠানো হবে। প্রতিটি চিঠিতে নাম কাটানোর একটা লিংক থাকবে।

স্প্যাম ঠেকাতে একই নেট সংযোগ থেকে ঘণ্টায় কতবার চেষ্টা হলো তা গোনা হয়। সংযোগের ঠিকানা (IP) রাখা হয় না, শুধু তার একটা উল্টানো যায় না এমন রূপ (hash), আর সেটাও এক ঘণ্টা পর মুছে যায়।

তালিকা থেকে নাম কাটাতে

নিচে ইমেইলটা দিন। তালিকায় থাকলে সেটা সঙ্গে সঙ্গে পুরো মুছে ফেলা হবে, কোনো কিছু রাখা হবে না।

গেমে ফিরে যান